, ,

“মননে রবীন্দ্র-নজরুল”

নিউজটি শেয়ার করুন

—-মোঃ আকতার হোসেন

বিশ্ব কবি রবি ঠাকুর
শান্তিকামীদের প্রিয়জন,
বিদ্রোহের কবি কাজী নজরুল
প্রতিবাদী মানুষের কাড়ে মন।

আমরা সবাই পুলকিত
কাজী নজরুল জাতীয় কবি,
কবিদের কথা মনে হলেই
চোখে ভেসে ওঠে রবি’র ছবি।

বাংলাদেশ আর সোনার বাংলা
যেন একই মাটির দুটি সুর,
জাতি ভেদ ভুলিয়েছিলেন
কাজী নজরুল – রবি ঠাকুর,

একজন গাইলেন কোমল সুরে
বাংলার মাটির সুগন্ধী মাখা,
অন্যজন হাঁকলেন “চল চল চল”,
যেন আগুনে আকাশ ঢাকা।

দুজনেই ভালো বেসেছেন এদেশ
একজন ধ্যানে, যুদ্ধে আরেক জন,
প্রশান্তির রবীন্দ্র, নজরুলের রোষ
আমরা মুগ্ধ, অবাক বিশ্বজন।

দুজনই আমাদের মহতী-গর্ব
সদা থাকে মনে জাগ্রত ,
কবি নজরুল চির জাগরুক
রবির স্বদেশপ্রেমে হয় মাথানত।

বাংলা ভাষা ও বাঙালির কীর্তি
রবি-নজরুল করেছে মহান,
ভূবনজয়ী এ কবিদের তরে
গর্বিত আমাদের সারা জাহান।