শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী ৬নং ওয়ার্ডের গাছালি মোড় বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় জমির মালিক মোঃ ইব্রাহীম বলেন মোফাজ্জল আমাদের জমি দীর্ঘদিন চাষ করেছিল। হঠাৎ সেই জমি বাবুল কাপ্তান নামের এক ব্যক্তির দাবি করে। সে আমাদেরকে খাজনা দেওয়া বন্ধ করে দেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে গেলে।
সে আওয়ামী লীগের রাজনীতির প্রভাব দেখিয়ে। আমাদেরকে ওই জমির খাজনা থেকে বঞ্চিত রাখেন।
আওয়ামী লীগের পতনের পর ওই জমি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্য ডাকলে সমাধানও তো বসেই নি বরং জমির মালিক ও স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
স্থানীয়রা জানান মোফাজ্জল একজন চাষী হয়ে সে অন্য এক ব্যক্তির নামে জমি দাবি করে জমির প্রকৃত মালিক ও স্থানীয়দের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিল, আমরা এর সঠিক বিচারের দাবি জানাই।
বিক্ষোভে মোফাজ্জলের বিচারের দাবিতে স্লোগানদেন স্থানীয়রা।
এ বিষয়ে মোফাজ্জলের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।







