একটি বিজয় পেয়েছি আমরা লাখ শহীদের দামে
একটি বিজয় পেয়েছি আমরা বহু যোদ্ধার ঘামে।
যে বিজয় দিল মুক্ত আকাশ মুক্ত স্বাধীন ভূমি
সে বিজয় আমার জাতিস্বত্তার নতুন প্রেরণা তুমি।
হে আমার মুক্ত স্বদেশ ভূমি । বড় ব্যাথা এই চিতে
স্বাধীন হয়েও আজিও আমরা পদানত পৃথিবীতে।
জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে অনেক, নীতিহারা এই জাতি
নিজেদের মাঝে শুধু হানাহানি অকারণে মাতামাতি।
অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছে কতটুকু সফলতা ?
সকল ক্ষেত্রে সকল কর্মে সীমাহীন ব্যার্থতা।
স্বাধীন হয়েছি। মর্মটুকুন বুঝতে পারিনি আজও
তাই পৃথিবীতে করুনার হয়ে বেঁচে থাকা বড় কাজও!
এভাবে চললে স্বাধীনতা ঠিক মিশে যাবে ধুলাতেই
জাতির পৃষ্ঠে অমানিশা ঘোর দেখা দিবে অচিরেই।
===




