গাজীপুরের পূবাইলের তালুটিয়ায় জান্নাতুল মা’ওয়া মাদরাসা ও এতিমখানায় কোরআনের সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন আয়োজন করা হয়।
মাদরাসা ও এতিমখানার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর মাঝে কোরআনের সবক প্রদান করেন তালুটিয়া জান্নাতুল মা’ওয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা সাইদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাসিক ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন লিংকন, পূবাইল থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুল আলম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন তালুটিয়া জান্নাতুল মা’ওয়া মাদরাসার সাধারণ সম্পাদক আরমান হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।







