আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম আইয়ুবের সভাপতিত্বে এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন মোশাররফের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রাসেল ইকবাল মিয়া।
সমাবেশে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মোহাম্মদ আলী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মুবিন।
এছাড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জয়নাল, মহিউদ্দিন ও ফোরকান; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ও আব্দুল গফুর; পৌরসভা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা হোসেন ও সদস্য সচিব মাওলানা সোহেল ইকবাল বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাবেক সহসভাপতি খালেদ বিন আব্দুল্লাহ জিহান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা ছাত্রদল নেতা তারেক রহমান, পৌরসভা জাসাসের আহ্বায়ক মো. জুনাইদ মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. তারেক, হৃদয় হাসান জিশান ও শাকের উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ ফরিদ, পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাছির, নুর হোসেন, ইসমাইল, রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।







