বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ।
এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ‘জানক স্ট্রিট’ নামে পরিচিত এক কিশোরের হাতে আধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের একটি ভিডিও তার সহযোগীরা ধারণ করে ফেসবুকে আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। এরপর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। গত ১১ অক্টোবর বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনফুলকোর্ট মধ্যপাড়ার এরশাদুলের পুত মো. এরিন আহমেদ সুইট (১৯), বিলকেশ পাথার এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. নিয়ামতুল ইসলাম (১৯) । তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও একটি ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।







