, ,

ফরিদগঞ্জ-রায়পুর সড়ক যেন ‘মৃত্যুকূপ’ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে পথচারীদের হাঁটার জায়গা,বাড়ছে দুর্ঘটনা

নিউজটি শেয়ার করুন

ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কের বেশিরভাগ অংশ এখন ঝোপঝাড়ে একাকার। সড়কের দুই পাশের লতাপাতা, জঙ্গল ও গাছপালা বড় হয়ে মূল সড়কের প্রায় ২ থেকে ৩ ফুট জায়গা দখল করে নিয়েছে। কোথাও কোথাও আবার সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে গাছের গুঁড়ি, যা চলাচলের পথকে আরও সংকীর্ণ করে তুলেছে।
​ঝোপঝাড়ের কারণে সড়কের দুই পাশের ফুটপাত বা পথচারীদের হাঁটার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন পথচারীরা।
​স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, সড়কের বাঁকগুলোতে এই ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা কোনো যানবাহন দেখা যায় না। এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের বেলা কিংবা বৃষ্টির দিনে এই সড়ক দিয়ে চলাচল করা চরম বিপজ্জনক হয়ে উঠেছে।
​ভয়াবহ কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সড়ক বিভাগের উদ্যোগে দ্রুত এই ঝোপঝাড় ও প্রতিবন্ধকতাগুলো পরিষ্কার করে রাস্তাটি নিরাপদ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।