বগুড়া রংপুর মহাসড়কের মোকামতলার পাকুড়তলায় নামক স্থানে চার যানবাহনের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এঘটনায় মহাসড়কে ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার স্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। প্রায় ২ ঘন্টা পর পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহনগুলে উদ্ধার করলে যানচলাচল স্বাভাবিক হয়।জানা যায়, বগুড়া থেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস বেলা ১১ টার সময় বগুড়া রংপুর মহাসড়কের মোকামতলার পাকুরতলা নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা দেয়। এসময় আরেকটি যাত্রীবাহী বাস এবং আরেকটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা দেয়। এ ঘটনায় ১০ জন আহত হয়। এই চারটি যানবাহনের সংঘর্ষের কারনে মহাসড়কের ৫ কিলোমিটার রাস্তায় যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনার স্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। প্রায় ২ ঘন্টা পর দূর্ঘটনা কবলিত যানবাহন গুলো উদ্ধার করা হলে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত নিহত হওয়ার কোন খবর পাওয়া যায় নি। দুর্ঘটনার ২ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও মহাসড়কের ওপর দূর্ঘটনা কবলিত যানবাহন গুলো পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও মোকামতলা হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করছে।







