জয়পুরহাট সদর উপজেলা গেটের সামনে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এবং একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট ৪০০শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (২১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে সদর উপজেলা পরিষদের প্রধান গেটের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস লেন ক্রস করে ঘুরতে যাওয়া একটি অটো রিক্সাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহীর মৃত্যু হয়।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট ৪০০শয্যার আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
শফিকুল ইসলাম জয়পুরহাট।







