, ,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান মৌলভীবাজার ৩ আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

তিনি সকলকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে মূল্যবান ভোট প্রয়োগ করার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও আনসার, মিলিটারি ফোর্স, সামরিক বাহিনীর সমন্বিত পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত ।
তিনি আশ্বস্ত করেন সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।