
ইতি ঘটক:তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত তেজকুনিপাড়া মন্দিরে রন্জিতা সেনের মেয়ে রজতা সেন এবং সোমা বিশ্বাসের মেয়ে সেঁজুতি বিশ্বাস মেডিকেলে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারার জন্য মন্দিরেশ্রীমদ ভাগবত পাঠ ও প্রসাদের আয়োজন করা হয় ১৯ শেষ জানুয়ারি সোমবার সন্ধ্যায়।তুলশি আরতি শ্রীমদ ভাগবত গীতা পাঠ ও ভজন সংগীতের মধ্য দিয়ে এই দুই মেয়ের জন্য আশীর্বাদ করা হয়।শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র চন্দ্র দেবনাথ,মানব হালদার, এডভোকেট সঞ্জীব দাস,জীতেন বিশ্বাস, সাংবাদিক দীলিপ দাস,ইতি ঘটক, স্মৃতি সোম, বিউটি,ভূমিকা, কণিকা, খোকন মালাকার,মাধব সরকার, অঞ্জলী রাণী ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর সহ অনেকেই। রজতা সেনের মা রন্জিতা সেন ও সেঁজুতি বিশ্বাস এর মা সোমা বিশ্বাস সকলের কাছে আশীর্বাদ কামনা করেন তাদের মেয়ে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে পারে।শ্রীমদভাগবত গীতা পাঠ ও ভজন সংগীতের পরে সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।







