, ,

তুমি যখন মেঘের আড়াল

নিউজটি শেয়ার করুন

তুমি যখন মেঘের আড়াল
বর্ষা ব্যকুল শ্রাবণ ধারা আমার উঠোন জুড়ে-
মেঘের আকাশ মেঘেই ঢাকে আষাঢ় অভিমানে।
ঘোর শ্রাবণের আষাঢ় নিনাদ ঘনায় তোমার বুকে আমারও এই হৃদয় গহীন কাঁদে,
অকারণে কেঁদেই মরে,
গাঙের পারে দীঘল ঘাসের সারি যত – অশ্রুকণায় ভরে –
দীঘল শ্বাসের বাতাস হয়ে মেঘ জমে ঐ
আকাশমুখী নদের কিনার জুড়ে।