, ,

ঢাকাস্থ রাশিয়ান হাউসে সাংবাদিকদের জন্য বিশেষ সেমিনার

নিউজটি শেয়ার করুন

ঢাকাস্থ রাশিয়ান হাউসের সহযোগিতায় রাশিয়া টুডে (RT) বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদের জন্য একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।

সংবাদ পরিবেশনা (নিউজ কনটেন্ট), দর্শক-পাঠক সম্পৃক্ততা (অডিয়েন্স এনগেজমেন্ট) এবং সাংবাদিকতায় শিক্ষামূলক বিভিন্ন সুযোগ নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

*এই আয়োজনে সাংবাদিকরা সংবাদ সংস্থাটির সাথে ভবিষ্যৎ সহযোগিতা ও কাজের সম্ভাবনা নিয়েও আলোচনার সুযোগ পাবেন।

বিশেষ বক্তাবৃন্দ
রুসলান ইমায়েভ (Ruslan Imaev)
প্রোগ্রাম ডিরেক্টর, আরটি ইন্ডিয়া (RT India)
আলোচনার বিষয়: “সংবাদ পরিবেশনার মাধ্যমে দর্শক-পাঠকদের সম্পৃক্ত করা” (Engaging Audience through News Content)

আনা কভতুনোভা (Anna Kovtunova)
প্রধান, আরটি একাডেমি (Head of RT Academy)
আলোচনার বিষয়: “আরটি একাডেমির সাথে শিক্ষামূলক সুযোগসমূহ” (Educational Opportunities with RT Academy)

সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়।

তারিখ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সময়: বিকেল ৫:০০টা