বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক , চোরাচালান,নারী ও শিশু পাচার প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ৫০ বিজিবি সফল অভিযান পরিচালনা করে আসছে ।
এই ধারাবাহিক বিজিবি র সিভিল সোর্স ও নিজস্ব গোপন সংবাদ ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৮১১৬ লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ০১টি বিশেষ টহলদল হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ১৭ আগস্ট ২০২৬ তারিখে আনুমানিক ০৪ টা ৩০ মিনিট অভিযান পরিচালনা করা সম্ভব হয়।
বিশেষ অভিযানে ঠাকুরগাঁও (৫০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৯/২-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘উজিরমনি চোষপাড়া’ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি আসামী মোঃ তৈমুর রহমান (৩৫), পিতা-মৃত শাহাদাত হোসেন, গ্রাম-উজিরমনি চোষপাড়া, পোস্ট-সমিরনগর, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁও’কে ২৫ পিস ইয়াবা, ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপ এবং ০১টি বাটন ফোন (সীমসহ) আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি ঠাকুরগাঁও। যার সিজার মূল্য দশ হাজার চারশত টাকা।
৫০ বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত । পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, নারী ও শিশু, পাচার সহ অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের তথ্য দিয়ে বিজিবিকে সাহায্য সহযোগিতা করার কথা বলেন।







