কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক পৃথক অভিযানে স্বর্ণ চুরি, ডাকাতি ও মারামারি মামলার এজাহারভুক্ত এবং পরোয়ানাভুক্ত নারীসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
ডাকাতি ও স্বর্ণ চুরি মামলায় গ্রেপ্তারকৃত ৬ আসামি:
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় বিশেষ টিম অভিযান চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ আলাউদ্দিন (৩০): পিতা- মৃত মোঃ আলী, সাং- মুগসাইর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা। (তার বিরুদ্ধে পূর্বে ২১টি মামলা রয়েছে)।
২. মোঃ আনিছ (২৯): পিতা- আবুল কাশেম, সাং- দড়িকান্দি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা (বর্তমান ঠিকানা: তক্তারপুল, থানা- বাকলিয়া, চট্টগ্রাম)। (তার বিরুদ্ধে পূর্বে ১৭টি মামলা রয়েছে)।
৩. মোঃ আলী আক্কাস (৩৫): পিতা- মৃত হবি মিয়া, সাং- দিঘীরপাড়, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা (বর্তমান ঠিকানা: বৌ বাজার, থানা- বাকলিয়া, চট্টগ্রাম)।
৪. সুমন (৩০): পিতা- মৃত রুস্তম আলী, সাং- শিবপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।
৫. মোঃ রবিউল আওয়াল (৩৭): পিতা- মৃত দুলাল মিয়া, সাং- সরকারপুর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
৬. মোঃ করিম ওরফে আব্দুল মতিন (২৯): পিতা- মৃত আব্দুল্লাহ, সাং- পালগীরি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর (বর্তমান ঠিকানা: শুভপুর ও নোয়াগাঁও, কুমিল্লা)।
বিশেষ তথ্য: গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ আলাউদ্দিন ও মোঃ আনিছ গৌরীপুর বাজার এবং সুনামগঞ্জের বহুল আলোচিত স্বর্ণ চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এছাড়া আলাউদ্দিনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় নতুন করে আরও দুটি মামলা (জিআর ৩৬, দণ্ডবিধি ৩৯৯/৪০২) দায়ের করা হয়েছে।
মারামারি ও পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি গ্রেপ্তার:
মারামারি মামলা: ১১ জুলাই ২০২৬ তারিখ রাত ০৩:৩০ মিনিটে ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে জিংল্যাতলী এলাকা থেকে মারামারি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মোঃ আলম (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫)।
জিআর পরোয়ানা: ১০ জুলাই ২০২৬ তারিখ রাত ২২:৩০ মিনিটে এসআই (নিঃ) রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানে ২টি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল (২৬) (পিতা- সামছুদ্দিন, সাং- চরকখোলা, দাউদকান্দি) গ্রেপ্তার হন।
পুলিশের বক্তব্য ও আইনি প্রক্রিয়া
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







