, ,

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রোগ নির্ণয়ে ডেঙ্গু ও রক্ত পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি

নিউজটি শেয়ার করুন

(কেডিএস)-এর উদ্যোগে বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এই সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
​ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নগরীর ময়লাপোতা মোড়ে জনসচেতনতা মূলক প্রচারণার আয়োজন করা হয়। পরবর্তীতে একটি প্রচার র‌্যালি ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। একই সঙ্গে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেডিএ এভিনিউয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ব্রাইট ডায়াগনস্টিক সেন্টার’-এ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডেঙ্গু রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল বলেন, “বর্তমানে খুলনা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে এবং সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে রোগীদের শয্যা সংকট দেখা দিয়েছে। পূর্বপ্রস্তুতি না থাকায় এই মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের উচিত দ্রুত মশক নিধন ও ডিম নষ্টের কার্যকর পদক্ষেপ নেওয়া। সেই সাথে প্রতিটি ক্লিনিকে বিশেষ ডেঙ্গু কর্নার রাখা এবং সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের ব্যবস্থা করা উচিত। তবে ডেঙ্গু নামক মহামারি থেকে বাঁচতে আমাদের সবাইকে নিজ নিজ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং স্থানীয়ভাবে সকলকে স্ব স্ব বাড়ি-ঘর, আঙ্গিনা ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।”

​কর্মসূচিতে কেডিএস-এর সদস্য, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় ব্রাইট ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা শুরু হয়। প্রথম ধাপেই ২০ জনের অধিক মানুষের রক্ত সংগ্রহ করা হয়।