বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস(এমএন লারমা দল)।
দিবস’টি উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকাল ১০ টায় শহরের চেঙ্গি স্কোয়ার থেকে একটি র্যালি বের করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। র্যালিতে নৃ-গোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে নিজেদের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ডিপ্লে প্রদর্শন করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠির নৃত্য শিপ্লীরা।
পরে র্যালিটি শাপলা চত্বর হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার্বত্য অঞ্চলের আধিবাসীদের সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতি ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করে পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দাবী জানান।







