, ,

কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে ——-কৃষি মন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। বললেন কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে ২৮ এপ্রিল সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি একথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী বেলারুশের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ কৃষিপ্রধান অর্থনীতির দেশ। দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে সার, বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা রয়েছে। ডেইরি ও প্রাণিসম্পদ খাতে সরকার উৎপাদন বাড়াতে কাজ করছে।

জবাবে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশ আগ্রহী হলে কৃষি যান্ত্রিকীকরণেও তার দেশ সহযোগিতা করতে আগ্রহী।

মিখাইল কাসকো আরও বলেন, বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বেলারুশ এই সার বাংলাদেশে সরবরাহে আগ্রহী।