পলিটব্যুরো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
মার্কিন বিচার বিভাগ মিথ্যা মামলা সাজিয়ে কিউবা বিপ্লবের আন্যতম নেতা রাউল কাস্ত্রোকে গ্রেফতারের পায়ঁতারার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতিটি প্রদানকরে।
বাংলাদেশের ওয়ার্কার্স পাটি পলিটব্যুরো মনে করে মার্কিনসাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী তার সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন অব্যহত রেখে দেশে দেশে সম্পদ লুন্ঠন, সরকার পরিবর্তন ও দেশ দখল করছে। ইতোমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাই মাদুরো ও তার স্ত্রীকে সামরিক আক্রমণ করার মধ্য দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং ভেনেজুয়েলার তেল সম্পদ দখল নিয়েছে। ল্যাটিন আমেরিকার প্রতি সাম্রাজ্যবাদের লোলুপ দৃষ্টি রয়েছে। এখন ট্রাম্প প্রশাসন কিউবা দখলের পরিকল্পনা করছে। কিউবা বিপ্লবের মহান নেতা ফিদেল কাস্ত্রোর সহযোদ্ধা ভ্রাতা বিপ্লবীনেতা রাউল কাস্ত্রোকে ৩০ বছর আগের মায়ামী সীবীচে সংঘটিত একটি ঘটনায় মিথ্যা মামলা দেখিয়ে সন্ত্রাসের দায় চাপিয়ে গ্রেফতারের নির্দেশ দিয়েছে মার্কিনি বিচার বিভাগ। যা একটি দেশের সার্বভৌমত্বের উপর আগ্রাসন







