একজন সফল ব্যাংকার তার কাজের ছাপ জায়গায় জায়গায় রেখেছেন তিনিই তার কাজের মাধ্যমে ব্যাংকিং জগতের অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বাংলাদেশের ব্যাংকি সেক্টরে ব্যাংকি সুশাসন নিশ্চিত করা কঠিন একটি চ্যালেন্জ হওয়া সত্যেও সুফিয়া আক্তার তার পরিশ্রম, মেধা, মননশীলচর্চায় পরিপূর্ণ পেশাদারিত্বের সাথে তার ব্যাংকিংপথচলার ২৬ বছরের অভিজ্ঞতা একজীবনের পুরোপুরি সময় দেশের ব্যাংকিং সেক্টরে কর্মরত।
এখানে শত প্রতিকুলতায় কখনো কখনো স্রোতের বিপরীতে হালধরা কঠিন হলেও সুফিয়া আক্তারের পক্ষে সম্ভব হয়েছে। ন্যায় পরায়ন সত দক্ষ একজন ব্যাংকার হিসেবে নিজের অবস্থান সুসংহত পেশাদারি পরিচয় টুকু ধরে রাখা। এবার আবার নতুন করে পথচলা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি)-তে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার সুফিয়া আক্তার। নতুন দায়িত্বে তিনি ব্যাংকটির হোলসেল ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন। ব্যাংকিং খাতে এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তার নেতৃত্বে বিভাগটি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করে। এছাড়াও তিনি এইচএসবিসি (HSBC), স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক ও ব্যাংক এশিয়া-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বাংলাদেশের ব্যাংকিং খাতে নারী কর্মীর অংশগ্রহণ মোট জনবলের প্রায় ১৬.৮ শতাংশ, তবে সাম্প্রতিক তথ্যানুযায়ী উচ্চপদস্থ ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের উপস্থিতি এখনও কম। এমনকি সাম্প্রতিক এক অর্ধবছরে বা এক বছরে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা কিছুটা হ্রাসের প্রবণতা লক্ষ্য
করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সলিউশনস ও ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংয়ে তার রয়েছে বিস্তৃত দক্ষতা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বাংলাদেশের একটি প্রথম প্রজন্মের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৮৩ সালের মাঝামাজি সময়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির দুইশটিরও বেশি শাখা ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা চালু রয়েছে।
Future CEO Program এবং Future CEO Leadership Recharge Program (WSDA, New Zealand)-এর গ্র্যাজুয়েট। ইউসিবিতে তার এই যোগদান ব্যাংকটির হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সুফিয়া আক্তারের পক্ষে সম্ভব হবে সবশ্রীনির গ্রাহণ বান্ধব একজন ব্যাংকার হয়ে উঠা।
লেখক : কবি সম্পাদক,সমাজকর্মী







