স্বদেশ বিচিত্রা ডেস্ক: নোমান ওসাকা জাপানে গ্লোবাল ইউআরসি (URC) রোবোটিকসের ফাইনাল রাউন্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে নির্বাচিত গর্বিত প্রার্থীদের একজন।
Global URC Robotics তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক মঞ্চ। গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি নোমান এই আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
নোমান উত্তরার ১১ নম্বর সেক্টরে স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল (SISB)’র গ্রেড থ্রি তে পড়ে। অত্যন্ত মেধাবী ও বিনয়ী নোমানকে স্কুলের সকল শিক্ষক স্নেহ করেন। নোমানের বাবা চৌধুরী হাসান শরীফ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উপ পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। মা মহুয়া কবীর ঝুমুর, সাপ্তাহিক আজকের জেহাদ পত্রিকার নির্বাহী সম্পাদক, আর দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র বড় বোন নওরীন ইজেল কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়নরত রয়েছেন।
নোমান এই আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে অত্যন্ত গর্বিত। নোমান, তার বাবা-মা, বড় বোন, আত্নীয়-স্বজন, শিক্ষকগণ সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নোমানের এই যাত্রা সুস্থতা ও নিরাপত্তার সাথে সফল ও সার্থক হোক। দেশের মুখ উজ্জ্বল করুক।







