নিত্য নতুন ফন্দি করে
করছে তারা সন্ধি
মিথ্যার অজুহাতে
হাত রেখেছে সবে।।
পুরাতন সব সঙ্গী ছেড়ে
গড়ছে নতুন সঙ্গী।।
মিথ্যার পাহাড় মাথায় নিয়ে
ঘুরছে এদিক সেদিক
যাকে পাচ্ছে তাকেই নিয়ে
বিক্রি করছে ফন্দি।।
ফন্দি ফিকির মজাদারি
বাহারি তার ক্রেতা।।
সময় এলে বেরিয়ে পড়ে
ফন্দির ঝোলা ছেঁড়া।
ঝোলাখানি বাহারি
রং বেরঙের তার তালি
সাদা-কালো মিলেমিশে
রং ধরেছে বেশ।।
কিছুদিন যেতেই না দেখি
রঙে ধরেছে ফিকে
সাদা রং ঝাপটা হয়ে
হয়ে গেছে ফিকে।।
আসল ফন্দি যায় বেরিয়ে
সন্ধ্যা গড়িয়ে এলে
এ পাড়া থেকে ওই পাড়াতে
ফন্দির বাজার ভারি।।
সহজ সরল মানুষ নিয়ে
নিত্যনতুন ফন্দি।।
কতশত সন্ধি তোমার
হয়েছে পরাজয়।।
ফন্দি ছেড়ে আসো তুমি
আলোর গন্ডিতে
তাহলেই তুমি পাবে আসল সঙ্গী।।
নয়তো বহুদূর।।




