, ,

মাগুরা শ্রীপুরের গড়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

মোঃমোজাফফর হোসেন মুন্না, শ্রীপুর-মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গঙ্গারাম খালিতে গড়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মানের কাজ শুরু হয়েছে। বাঁধ নির্মান কাজে জিও ব্যাগ ফেলে কাজের শুভ উদ্বোধন করেন মাগুরা ১নং আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

৩০ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার গঙ্গারাম খালিতে গড়াই নদী ভাঙ্গন রোধে এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রাথমিক ভাবে পাঁচ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং পরবর্তীতে সারে আট হাজার জিও ব্যাগ ফেলা হবে বলে সংসদ সদস্য সাংবাদিকদের জানান।
এ সময় তিনি নদী ভাঙ্গন এলাকা ট্রলারে ঘুরে ঘুরে পরিদর্শন করেন ।
উদ্বোধন ও পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, খান হাসান ইমাম সোজা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আলমগীর হোসেন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকি ,জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মুন্সি রেজাউল করিম, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, রফিকুল আলম প্রদিপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, এম মকিত হাসান,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, জয়নুল আবেদিন, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাফর, জেলা যুবদলের সদস্য সুজন শেখ,দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক,যুগ্ম সাধারণসম্পাদক,শাহজাহান শেখ,দারিয়াপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, গোলাম মওলা,দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, আলী রেজা,

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখানে প্রায় দুই কিলোমিটার, স্থায়ী কাজের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।