, ,

তেজগাঁও থানার বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুল হাইর জলাবদ্ধতা

নিউজটি শেয়ার করুন

নিরসনে সিটি কর্পোরেশন উর্ধ্বতন কর্মকর্তা নিয়ে কাওরান বাজার পরিদর্শন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২৬ নং ওয়ার্ডস্থিত কাওরান বাজার এলাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা সহ রাস্তা সংস্কার ও নির্মাণ

কল্পে তেজগাঁও থানা বি এন পি’র যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পি এস সি এবং অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মুহাম্মদ আব্দুল হাই প্রধান প্রকৌশলী কে অনুরোধ করেন ২৬নং ওয়ার্ড এর জনগণের কষ্ট লাঘবে অতি দ্রুত যেন ড্রেন এবং রাস্তার কাজ শুরু করা হয়।

 এইছাড়া ও তেজগাঁও থানার বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুল হাইর ২৬ নং ওয়ার্ডের রাস্তা ঘাট সংস্কার সহ স্থানীয় সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।