, ,

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিঝিলবাসীর মধ্যে শ্রীশ্রী গীতা ভাগবত সেবক সংঘের বস্ত্র বিতরণ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক- অপূর্ব কুমার নাথ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিঝিল শ্রীশ্রী গীতা ভাগবত সেবক সংঘের উদ্যোগে এলাকার বাসিন্দাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিবেকানন্দ বাড়ই। প্রধান অতিথি ছিলেন সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্রী দুলাল শীল ভুলু। এ সময় শ্রীশ্রী গীতা ভাগবত সেবক সংঘের সভাপতি জহরলাল কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিলাল দাস, সিনিয়র সহসভাপতি অপূর্ব কুমার নাথ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শ্রী শঙ্কর দেবনাথসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। পরে দ্বিতীয়বারের মতো সংগঠনের উদ্যোগে ভক্তদের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত ভক্তবৃন্দকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।