আসসালামু আলাইকুম,
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি একজন visionary leader of the nation ।
ঢাকা শহরকে আর কংক্রিটময় না করে, সচিবালয় স্থানান্তর নিয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।
আমার বিনীত প্রস্তাব হলো
বর্তমান সচিবালয়কে একটি জায়গায় কেন্দ্রীভূত না করে, যমুনা ও পদ্মা নদীর তীরে ভাগ করে, সিঙ্গাপুরের আদলে দৃষ্টিনন্দন ও পরিকল্পিত দুটি প্রশাসনিক শহর গড়ে তোলা হোক।
এতে দুটি লাভ হবে:
১. ঢাকার উপর অমানবিক চাপ কমবে।
২. আপনার প্রশাসনিক কার্যক্রম দুই অঞ্চলে বিস্তৃত হবে এবং দেশ একটি আধুনিক, মানবিক ও সুন্দর কাঠামো পাবে।
এটি বর্তমান বাস্তবতায় সবচেয়ে উৎকৃষ্ট সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।
বিষয়টি পূর্ণ বিবেচনার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।
ইন্জিনিয়ার এনায়েতুর রহমান
উপদেষ্টা
মানবাধিকার সংস্থা
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।






