, ,

দৈনিক স্বদেশ বিচিত্রার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উদযাপন আজ

নিউজটি শেয়ার করুন

“সত্যের পথে, স্বদেশের কথা” গৌরবময় অগ্রযাত্রার নব অধ্যায়।
ঢাকা, ১ নভেম্বর ২০২৫: দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী ও সমাজের প্রতি জানানো হচ্ছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও মিডিয়া ভুক্ত, পাঠকনন্দিত জাতীয় পত্রিকা“দৈনিক স্বদেশ বিচিত্রা”আজ উদযাপন করছে গৌরবময় ৮ম বর্ষপূর্তি এবং পদার্পণ করছে ৯ম বর্ষে। প্রকাশনার শুরু থেকেই দৈনিক স্বদেশ বিচিত্রা সত্য, ন্যায় ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। পত্রিকাটি আজ দেশের সাংবাদিকতা জগতে সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।এই বিশেষ মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আয়োজন চলছে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের। উৎসবটি শনিবার, ১ নভেম্বর ২০২৫ ইং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। স্থান-কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন, ৩৭/এ, সেগুনবাগিচা,ঢাকা। উদযাপনে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট জাতীয় রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, সম্পাদক, কলামিস্ট, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র শিল্পীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উৎসবের সভাপত্তিত্ব করবেন অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা। যিনি দীর্ঘ দিনের সাংবাদিকতা ও সমাজসেবা অভিজ্ঞতায় পত্রিকাটিকে নিরপেক্ষ ও দায়িত্বশীল পথে পরিচালনা করছেন। এই উৎসবের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রা তার পাঠক, শুভানুধ্যায়ী ও সমাজের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়বদ্ধ সাংবাদিকতার অঙ্গীকার পুনঃপ্রকাশ করছে।
শুভেচ্ছায়ান্তে:
এম. এইচ আকাশ মাহমুদ মোল্লা
সিনিয়র যুগ্ম সম্পাদক,
দৈনিক স্বদেশ বিচিত্রা।