সাম্য
যেখানে হাসতে মানা,
যেখানে আকাশের চাঁদটা
জ্যোৎস্নার রাতেও মলিন,
যেখানে কান্নার কারণ শুনতে
কেউ আর অভ্যস্ত নয়—
তার নাম বোবাকাল।
এমন সময় এসেছে ভুবনজুড়ে,
দুঃস্বপ্নের স্বর্গ-নরকে
অকালেই ঝরে পড়ছে
আলোর দিশারিগণ।
গুণী আর পাপী সব একাকার,
কেউ করে না গুণীর কদর,
চলছে সমান তালে
দুষ্টের তুষ্টির মহোৎসব।
এমন সময় এসেছে ভুবনজুড়ে,
দুঃস্বপ্নের স্বর্গ-নরকে
অকালেই ঝরে পড়ছে
আলোর দিশারিগণ।
গুণী আর পাপী সব একাকার,
কেউ করে না গুণীর কদর,
চলছে সমান তালে
দুষ্টের তুষ্টির মহোৎসব।
ক্ষুধার্ত আর পাপী-তাপী,
কেউ তো বলে না—
কে ভণ্ড, কে তপস্বী!
জ্ঞানী-গুণীজনের পালাবদলে
চলছে সভ্যতার সংকোচন।
মহাআকালে অনলদগ্ধ
মহাগ্রন্থের সারমর্ম,
এমনই করে পার করছি আমরা
শতাব্দীর পর শতাব্দী।
ধনসম্পদের কূটকৌশলে
বন্দী সমাজ-সভ্যতার মাপকাঠি,
অসহায়ত্বের সাক্ষী হয়ে
আর কতকাল চলবে
এই অসহিষ্ণু ধরা?
মহীরুহরূপে আসবে কি কেউ,
ঘটাবে কি কেউ মহা-উত্থান?
আলোর দিশারি হয়ে উঠবে কি কেউ,
দেখাবে এমন আলোর ঝলকানি,
যেখানে সবাই ফিরে পাবে প্রাণ,
সবাই হাসবে আলোর ভুবনে,
সবাই গাইবে সাম্যের গান।







