মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টার: সময়ের নিষ্ঠুর প্রতিচ্ছবি হয়ে, সত্য আর সাহসকে বুকে ধারণ করে পথ চলার এক দশক পূর্ণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা। আজ থেকে পত্রিকাটি দশম বর্ষে পদার্পণ করলো।
২০১৭ সালে একঝাঁক স্বপ্নবাজ তরুণ সাংবাদিকের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই পত্রিকার। তখন কেউ ভাবেনি, এত বড় বড় পত্রিকার ভিড়ে এই ছোট কাগজটি একদিন মানুষের আস্থার নাম হয়ে উঠবে। কিন্তু সত্য, বস্তুনিষ্ঠতা আর মানুষের পক্ষে থাকার কারণে আজ স্বদেশ বিচিত্রা পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এই এক দশকে স্বদেশ বিচিত্রা কখনো ক্ষমতার কাছে মাথা নত করেনি। গাজিপুরের কালিয়াকৈরের ময়লার ভাগাড় থেকে শুরু করে চন্দ্রার যানজট, গরিব শ্রমিকের কান্না থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার – সব খবরই এই পত্রিকা নির্ভয়ে তুলে ধরেছে।
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বলেন,বাবু অসুখ ধর “স্বদেশ বিচিত্রা শুধু একটি পত্রিকা নয়, এটি মানুষের কথা বলার একটি মঞ্চ। আমরা কারো পক্ষে না, আমরা সত্যের পক্ষে। এই ১০ বছর পাঠকরা আমাদের যেভাবে ভালোবেসেছেন, আগামী দিনেও সেই ভালোবাসা চাই।”
দশম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও পাঠককে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদকমণ্ডলী।
পাঠকদের ভাষায়, “স্বদেশ বিচিত্রা মানেই নির্ভীক সাংবাদিকতা। আমরা চাই এই কাগজটি আরও ১০০ বছর বাঁচুক।”
দৈনিক স্বদেশ বিচিত্রা সময়ের নিখুত প্রতিচ্ছবি।







