, ,

চন্দ্রগঞ্জে প্রস্তুত ১৫ টি পূজামন্ডপ, নেই কোন নিরাপত্তা সংকট

নিউজটি শেয়ার করুন

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব- ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে( ১৬ ‘ই অক্টোবর) শুক্রবার থেকে।

পূজামন্ডব তৈরি, সাজসজ্জাসহ সকল কার্যক্রম শেষ করে এখন শারদীয় দুর্গা উৎসব উদযাপনের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে স্হায়ী ও অস্হায়ী মিলিয়ে ১৫ টি পূজা মন্ডবে উদযাপন হবে শারদীয় উৎসব।

ইতিমধ্যে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন নিপা চন্দ্রগঞ্জের পূজা উদযাপন কমিটির নেতা, স্হানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে পূজার সার্বিক নিরাপত্তা বিষয়ে মিটিং এ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। চন্দ্রগঞ্জ থানা পুলিশও তাদের মতো করে নিরাপত্তার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। থাকবে পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক।

শারদীয় উৎসব উদযাপনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বদেশ বিচিত্রা’র সাথে কথা বলেন “বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের” চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি শ্রী সমীর কর্মকার।
এসময় তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক সম্প্রতি বজায় রেখে ও অন্য সকল ধর্মের প্রতি যথাযথ সম্মান রেখে পূজা ‘র কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। স্হানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ‘র সার্বিক দিক-নির্দেশনায় স্হানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন। আমরা পূর্বের যে কোন সময়ের তুলনায় অধিক আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের অপেক্ষায় আছি বলে জানান তিনি।