, ,

কোম্পানীগঞ্জে ট্যালেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

​নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতি বছরের ন্যায় এই বছরও ১ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬’।

গত শনিবার (৮ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পণ্ডিতের হাটে ‘ট্যালেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

​ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল করিম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম তানিম, গাজী শরফুদ্দিন সৌরভ, গাজী নূর নবী রিয়াদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতাউর রহমান ফুয়াদ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন—
​”বিশ্বায়নের এই যুগে গ্রামীণ প্রান্তিক ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম সৎ, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

​ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতা করার লক্ষ্য নিয়ে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

​উল্লেখ্য, বিগত বছরে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ১,৪০০ শিক্ষার্থী মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল। ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছর দুই উপজেলার প্রায় ২,০০০ শিক্ষার্থীকে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।