শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১০০ জন গুনি শিক্ষককে সম্মাননা পদক প্রদান করা হবে।
সোমবার ( ২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বছরে এসএসসির খাতা মূল্যায়নে অবহেলাকারী আইনের আওতায় আসবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মিয়া নুরুদ্দিন অপু এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আঃ খালেক, মহা পরিচালক প্রফেসর ড. মাঈন উদ্দিন আল মাহমুদ খান সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা গন।







