মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানার বলিষ্ঠ নেতৃত্বে ১২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তিনি প্রতিটি ইউনিয়নের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগসূত্র স্থাপনের ফলে শিক্ষার মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। একজন দক্ষ ও আন্তরিক কর্মকর্তা হিসেবে তাঁর অবদান পুরো জেলায় প্রশংসিত হচ্ছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি শুধু দাপ্তরিক কাজ নয়, বরং সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর রাখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যা তৃণমূলে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।







