মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘উল্লাপাড়া বিজ্ঞান কলেজ’।
গুণগত মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই পুরো অঞ্চলে শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে কলেজটিতে ৩৫ জন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও নিবিড় পরিচর্যায় প্রায় ৭০০ জন শিক্ষার্থী তাদের ভবিষ্যতের স্বপ্ন বুনছে এবং নিয়মিত পাঠদান গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য এম. আকবর আলী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাঁর নেওয়া সুদূরপ্রসারী ও দূরদর্শী উদ্যোগের ফলেই আজ এই অঞ্চলে বিজ্ঞান শিক্ষার অভূতপূর্ব প্রসার ঘটেছে। অন্যদিকে, কলেজটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সূচারুভাবে পরিচালনা করেছেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ, রোটারিয়ান ডঃ মোঃ আব্দুস সাত্তার। তাঁর সুনিপুণ নেতৃত্ব ও যোগ্য পরিচালনায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আজ সিরাজগঞ্জের শিক্ষা জগতে এক অনন্য স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।







