হামদর্দ পাবলিক কলেজের ৬ষ্ঠ গভর্নিং বডির ৩য় সভা বাংলামটরে হামদর্দ প্রধান কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টারে ১৬ নভেম্বর ২০২৫ রবিবার গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তিনি সভায় কলেজের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, এটি শুধু একটি সভা নয় এটি ভবিষ্যৎ প্রজন্ম এবং নেতৃত্ব গড়ে তোলার প্ল্যাটফর্ম।
সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আমিরুল মোমেনীন মানিক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, মো. মিজানুর রহমান, কানিজ ফাতেমা, সুরঞ্জিত দেবনাথ, তাহমিনা চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলাম।







