, ,

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিউজটি শেয়ার করুন

বগুড়া সদর প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বগুড়া শহরের সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়ার মো. সিহাব (১৮), বগুড়া সদর উপজেলার সেউজগাড়ীর মো. আলমগীর (৩০) এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুরের মো. নয়ন (৩০)।
ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তিনজনের কাছ থেকে মোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সিহাবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, আলমগীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং নয়নকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।