, ,

সুন্দরবনের ললিয়ানে অভিযান: হরিণের মাংসসহ দুই শিকারি আটক

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনের ললিয়ান এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, হরিণের মাথা, পা ও শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা এলাকার আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা এবং একই এলাকার জিজারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) ললিয়ান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস ও শিকারে ব্যবহৃত ফাঁদ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনে অবৈধ শিকার ও বনসম্পদ পাচার রোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।