গাজীপুরের কালিয়াকৈরে এখন ফুটপাত দিয়ে হাঁটা যেন যুদ্ধ জয় করার মতো।
চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর আর মৌচাক – এই চার এলাকার প্রায় সব ফুটপাত দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী নেতাদের লোকজন।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত ফুটপাতের উপর বসেছে চায়ের দোকান, ফলের ভ্যান, মোটরসাইকেলের গ্যারেজ আর ইট-বালুর স্তূপ। পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটছে।
ঐ দিকে সফিপুরে অবস্থা আরও ভয়াবহ
সফিপুর বাজারের দুই পাশের ফুটপাত পুরোটাই দখল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে প্রতিদিন চাঁদা তুলে ৫০ টাকা থেকে শুরু করে ২০০-৩০০ টাকা পর্যন্ত কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া মামলা হামলার।
এক পথচারী বলেন, বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না। ফুটপাত দিয়া হাঁটতে গেলে দোকানদাররা ধমক দেয়। কই যামু আমরা?
মৌচাকে ফুটপাত এখন পার্কিং
মৌচাক এলাকায় ফুটপাত দখল করে বানানো হয়েছে অবৈধ ট্রাক-পিকআপ আর অটোর স্ট্যান্ড আর দোকানের গোডাউন।
স্থানীয় ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই দখলের পেছনে বড় বড় নেতারা আছে। পুলিশ আর পৌরসভা সব জানে, কিন্তু কেউ কিছু বলে না। মাস শেষে ভাগ পায় তো এ কারণে।
এদিকে প্রশাসন নীরব কেন?
এলাকাবাসীর প্রশ্ন, এতদিন ধরে প্রকাশ্যে ফুটপাত দখল হয়ে আছে, অথচ প্রশাসন কেন চুপ? মাঝে মাঝে উচ্ছেদ অভিযানের নামে দুই-একটা দোকান সরানো হয়, পরের দিনই আবার আগের মতো বসে যায়।
এলাকাবাসীর দাবি:
১. চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাকে দ্রুত উচ্ছেদ অভিযান চালাতে হবে
২. দখলদারদের বিরুদ্ধে মামলা করতে হবে, শুধু দোকান সরালে হবে না
৩. ফুটপাত দখল করে চাঁদাবাজি যারা করে, তাদের আইনের আওতায় আনতে হবে
কালিয়াকৈরবাসীর এখন একটাই কথা -ফুটপাত চাই, নেতাদের দখলদারি চাই না আমরা।







