ভূমি মন্ত্রণালয়ের যে কোন দুর্নীতির বিষয়ে ট্রাকিং সিস্টেম করা হয়েছে।যে কোন অভিযোগ আসলে তার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ,বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর কর্মকর্তাগণের ১৪২ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এই সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি জানান যে কোন ধরনের দুর্নীতির অভিযোগ আসলে তা যাচাই-বাছাই করে আইন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন প্রশাসনের ৫৯ জন বিসিএস ক্যাডার অংশ গ্রহণ করেন।
এসময় ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস উপস্থিত ছিলেন।







