গত ৩১ অক্টোবর শনিবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (সংস্থাপন শাখা) সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ভুমি অফিস ফেনী সদরের অফিস সহায়ক জসিম উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক জহির আহাম্মদ নির্বাচিত হন।
এছাড়া বিনা ভোটে নির্বাচিত হন অর্থ সম্পাদক পদে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা নায়ন কান্তি রক্ষিত ও সাংগঠনিক সম্পাদক পদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফেনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফখরুল ইসলাম।
নির্বাচন কমিটির প্রধান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় ফেনীর প্রশাসনিক কর্মকর্তা (রাজস্ব শাখা) হারাধন চন্দ্র মজুমদার। কমিটির সদস্য ছিলেন ফেনী সদর ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র পাল ও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক (আইসিটি শাখা) কাউছার জাবেদ।







