গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে পরাজিত হয়ে ২৩ আগস্ট রোববার বিকেল ৪.০০ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব “সাজ্জাদুল মিরাজের জোষ্ঠ পুত্র, সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থী, মিনহাজুল ইসলাম রোজান” (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা -১৮, আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ তৎক্ষনাৎ হাসপাতালে দেখতে ছুটে যান। রোজান’র মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আগামীকাল (আজ) ২৪ আগষ্ট সোমবার মরহুমের জানাজা সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে, দলীয় সূত্রে জানা যায় মিরপুর – ১, ঈদগাহ্ মাঠে বাদ জহুর রোজানের জানাজার সম্পূর্ণ হয়েছে, জানাজায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, সাবেক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সহ ঢাকা মহানগর উত্তর – দক্ষিণ যুবদল সকল ওয়ার্ড, থানা থেকে আগত বিভিন্ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ছাড়াও স্থানীয় সকল শ্রেণির পেশার সাধারণ মানুষ, জানাজার সময় মিনহাজুল ইসলাম রোজানের পিতা সাজ্জাদুল মিরাজ শোকে কাতর হয়ে কান্নায় ভেঙে পরেন, ছেলের জন্য সকলের নিকট দোয়া চেয়ে বলেন, আমার ছেলের জন্য দোয়া করবেন তার ভুল ত্রুটি ক্ষমা করবেন, মহান রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দিন ও তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।







