, ,

সরাইলে প্রতারনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতারনা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রবাসে থাকাকালীন জাহাঙ্গীর নামের এক ব্যাক্তির সাথে যৌথ মালিকানায় কয়েকটি ব্যবসা পরিচালনা করেন তিনি। জাহাঙ্গীর সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সন্তান। সংবাদ সম্মেলনে হানিফ আরো বলেন, পরবর্তীতে ব্যবসার হিসাব নিকাশ করার পর আমি জাহাঙ্গীরের নিকট ৯ কোটি টাকা পাওনা হয়। তারপর জাহাঙ্গীর আমাকে ৩ কুটি টাকার চেক দেন বাকি ৬ কুটি টাকা ৬ মাস পরে দেওয়ার কথা বলেন। তার চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পর একাউন্ট ব্লক হয়েছে বলে জানা জানতে পারি। তারপর আমি উকিল নোটিশ পাঠাই। কাতারে আমার ব্যবসা সে ইন্ডিয়ানের নিকট বিক্রী করে দিয়েছে। এসব প্রতারণার অভিযোগ সহ হানিফ আহমেদ আরো বলেন, বিভিন্ন ভাবে আমাকে হেয় পতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের দিয়ে অপপ্রচার করেছে জাহাঙ্গীর। আমি তার নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে হানিফ আরো জানান, যারা এখনো কাতার প্রবাসে রয়েছেন তাদের কাছ থেকে প্রকৃত সত্যটা জেনে বিষয়টি সমাধান করলে ভাল হবে।