, ,

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিউজটি শেয়ার করুন

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ​রবিবার (০৮ নভেম্বর ২০২৬ খ্রি.)
উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে হাসানুর রহমান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ,স্বাগত বক্তব্য রেখেছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা আইটিসি কর্মকর্তা মাহবুবা আলম,প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন হোসেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার,করতোয়া পত্রিকার সাংবাদিক সাগর বসাক,চ্যানেল এইচডি ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,সমবায়ি এনামূল হক,শাহাদৎ হোসেন প্রমুখ। পরিশেষে সমবায়ি কাজে বিশেষ অবদান রাখায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ দুই জন সমবায়িকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।