গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, সরকার গঠনের নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অর্থাৎ সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারেরও সুস্পষ্ট জনম্যান্ডেট রয়েছে। কিন্তু সরকারদলীয় সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর মাধ্যমে গণভোটে রায় দেওয়া ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করাসহ নাগরিক জীবনের বিভিন্ন সংকট সমাধানের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নূর মোহাম্মদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম প্রমুখ।
আল্লামা মামুনুল হক বলেন, সংসদ নির্বাচন ছিল







