প্রতিবেদক নীহার বিশ্বাস: রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “আসন্ন বড়দিন ও খ্রিষ্টান সমাজের অবস্থান শীর্ষক” মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজন কান্তি সরকার (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি প্রতিমন্ত্রী পদমর্যাদায় )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মির্জা ফয়সাল আমিন এমপি (সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি) শেখ মোঃ আব্দুল্লাহ এমপি (মুন্সিগঞ্জে -১) এডভোকেট জন গোমেজ (সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল) মৃগেন হাগিদক (সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃ-গুষ্টি দল) সভাপতিত্ব করেন আলবার্ট পি কষ্টা( সভাপতি বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল) অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জুয়েল আন্তোনি চৌধুরী (ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন) উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দদের আগমন ঘটে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি এবং সদস্য সচিব বৃন্দ। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীর বর্তমান অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনা। অনুষ্ঠান থেকে প্রত্যেক বক্তা জোরালো দাবি জানায় আসন্ন বড় দিন উপলক্ষে ছুটির দিন বৃদ্ধি করা। এই মতবিনিময় অনুষ্ঠান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয় বড়দিনের ছুটি বৃদ্ধি করা এবং স্টার সান ডে তে সরকারি ছুটির জন্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চার্লস সৌমিত্র (যুগ্ম মহা-সচিব বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন)। তিনি আরো বলেন আমাদের লক্ষ্য শুধু একটা সাংগঠন পরিচালনা করা নয়, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ৬৪টি জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানবিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সা�







