, ,

শারদীয় দুর্গাপূজা ২০২৫: সাভারে নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

সাভার, ২৪ সেপ্টেম্বর (বুধবার): আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সাভার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাভার থানার আয়োজনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে সাভার থানা চত্বরের পুকুরপাড়ে সাভার থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর ট্রাফিক বিভাগ মোঃ আরাফাত ওসি তদন্ত সাভার থানা মোঃ আশিকুর রহমান, ওসি অপারেশন সাভার থানা মোঃ হেলাল। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ মাঈনুল হোসেন বিল্টু এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার থানা জামাতে ইসলামী বাংলাদেশের আমীর আব্দুল কাদের, সাভার থানা এনসিপির সমন্নয়ক তামীম আযহার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, সাভার পৌর জামাতে ইসলামীর আমীর আজিজুর রহমান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (জামাতে ইসলামি) আবুল বাসার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (জামাতে ইসলামি)
আমিন উদ্দিন খান সুমন, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (জামাতে ইসলামি)
মো: তারা মেম্বার, পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাসসহ সাভার উপজেলার সকল মন্দিরের প্রতিনিধিগণও এই সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদক মুক্ত পরিবেশ বজায় রাখা এবং প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিক�