সালাম মাহমুদ : টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস এই শ্লোগান নিয়ে বর্ণিল আয়োজনে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মত শুরু হচ্ছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন -বিসিএমইএ আয়োজিত ফুটবল কাপ ২০২৬। এথলেটস হাব বেরাইদ, ঢাকায় ৩ দিনব্যাপী এই টুর্ণামেন্টে ১২ টি সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ উপলক্ষে আজ রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুটবল টুর্ণামেন্ট পলিসি কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএর সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ , ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, মহাসচিব ইরফান উদ্দিন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, রুমান বিনওয়ালি, ফুটবল আয়োজক কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ বাশার , ভিদ্রেজের এরিয়া ম্যানেজার পাও পার্ডো বডিয়া ও চাইনা গ্ল্যাজের ডিএমডি এনডি তাও।
সংবাদ সম্মেলনে বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ডি আরও দৃঢ় করার লক্ষেই এই আয়োজন। একই সাথে শিল্পখাতে অংশীজনদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিসিএমইএ ফুটবল টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন জানান, টুর্ণামেন্টে অংশ নেওয়া ১২ টি দল হচ্ছে
আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস (বাংলাদেশ) ও শেলটেক সিরামিকস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬ এ পাওয়ার্ড বাই স্পন্সর ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সরদের মধ্যে রয়েছে কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।
এছাড়া সহযোগী পার্টনার হিসেবে থাকছে ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।
বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬ এ ব্যাংকিং পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স পার্টনার আইপিডিসি, এসোসিয়েট পার্টনার প্রথম আলো, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেক্ট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি , হট বেভারেজ পার্টনার বেল্ডার চয়েস ও নেসক্যাফে , নিউট্রেশন পার্টনার নেসলে মাইলো , স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট এন্ড স্প্যাইসি ব্লাস্ট এবং ফ্রাগরেন্স বাই আঞ্জেলিক ফ্রেশ।







