নাটোরে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।আজ ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আড়বাব ইউনিয়নের এই বাল্যবিয়ে বন্ধ করে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আড়বাব ইউনিয়নে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিয়েটি বন্ধ করে দেয়।পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের অভিভাবকদের বাল্যবিয়ের আইনি শাস্তি এবং স্বাস্থ্যগত নানা ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলা হয়। কনের পিতা-মাতা নিজেদের ভুল অনুধাবন করেন এবং আইন অমান্য করে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।উপজেলা প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
Views: 3







