, ,

মেলান্দহে পৈত্রিক জমি আত্তসাৎ ও বি আর এস রেকর্ডে নাম বাদ দেওয়ার অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

সু বিচারের আশায় আদালতে ওয়ারিশরা।
জামালপুর মেলান্দহ থানা ৩ নং মাহমুদপুর ইউনিয়নের পাঁচ পয়লা গ্রামে পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি আত্বসাতের গুরতর অভিযোগ উঠেছে।এক‌ই পিতার ৫ ছেলে সন্তান রেখে জন্মদাতা পিতা মৃত্যু বরন করেন রেখে যাওয়া ছেলেরা হচ্ছে ১ হবি মন্ডল ২ মহিতুল্লাহ মন্ডল ৩ মমিন মন্ডল ৪ মহিরদ্দি মন্ডল ৫ আব্দুল মন্ডল সর্ব পিং গরিবুল্লা মন্ডল উল্লেখিত ৫ ছেলের নামেই সি এস ও আর ও আর রেকর্ড রয়েছে ।কিন্তূ বি আর এস রেকর্ডে সুকৌশলে মহিতুল্লাহ মন্ডলের নাম বাদ দেওয়া হয়।যাহা সম্পুর্ণ ভাবে মানবাধিকার লজ্ঞন হয়।অধিকার বঞ্চিত মৃত মহিতুল্লাহ মন্ডলের ওয়ারিশগন প্রাপ্য সম্পদের দাবী করিলে আত্বসাৎকারিরা বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি দিতে থাকে।এমতাবস্হায় মৃত মহিতুল্লাহ মন্ডলের ওয়ারিশগন আদালতের সরানাপন্ন হন।
বিরোধীয় ভূমির বিবরন নিম্নরূপ
সি এস খঃ২১১ দাগ ২৫৩ আর ও আর খঃ ৩৫০ দাগ ২৫৩ বি আর এস খঃ ৩৯ দাগ৩১০ জে এল নং২৩ জমির পরিমান ১,২০ শতক ইহার মধ্য হতে বাদীগনের দাবী ২৪ শতক উল্লেখ্য যে বাদীগনের নামে ১২ শতকের খারিজ ওখাজনা আদায় করিয়াছেন। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল মামলা করা হলে দীর্ঘ ১৩ বছর পর বালখেল্যচিৎ ভাবে ২৬/০১/২০২৬ ইং তারিখে বিবাদীগনের পক্ষে রায় ঘোষনা দেন যাহার মামলা নং৩৯৭/২০১৩ ঘোষনা কৃত রায় বাদীগনের সন্তোষজনক না হ‌ওয়ায় গত ০৮/০৪/২০২৬ ইং তারিখে বিজ্ঞ ল্যান্ড সার্ভে আপীল ট্রাইবুনালের সরানাপন্ন হয়ে সুবিচারের জন্য আবেদন দাখিল করেন।বর্তমানে মামলাটি চলমান রহিয়াছে বঞ্চিত মৃত মহিতুল্লা মন্ডলের
অ সহায় ওয়ারিশগন মাননীয় বিজ্ঞ ল্যান্ড সার্ভে আপীল ট্রাইবুনালের বিচারক মহোদয়ের নিকট সুবিচারের প্রার্থনা করছে।