শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য- প্রতিপাদ্যকে সামনে রেখে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎযাপন উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখা।
আজ ২৯ এপ্রিল বুধবার সকাল ১১টার সময় মাগুরা আল আমিন ইনস্টিটিউটের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি শালিখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো:ইব্রাহিম বিশ্বাস এ কর্মসূচী ঘোষণ করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে জেলাসহ ৪টি উপজেলায় শ্রমিক কল্যাণ ও ৬টি ট্রেড ইউনিয়নের ব্যানারে র্যালি,মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি বা শিক্ষা উপকরন বিতরণ, অসহায় কর্মজীবী মহিলা ও পুরুষ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। তিনি বলেন শ্রমজীবী মানুষের মুক্তির একমাত্র ঠিকানা হচ্ছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মো:সাইফুল্লাহ, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন মাগুরা জেলা শাখা, মো:সাজ্জাদুর রহমান, সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখা,মো:আব্দুল হামিদ সহ সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখা,মো:শাহাজাহান মোল্লা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ও রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি শ্রীপুর উপজেলা শাখা।







